ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

রেডিওতে শুনে পুরো কোরআন হিফজ: ৭১ বছর বয়সে সানার বিস্ময়


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৩৫ পিএম

অক্ষরজ্ঞান নেই, পড়তে বা লিখতে পারেন না বর্ণমালাও। তবুও কেবল রেডিওতে শুনে শুনে পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকে পুরো কোরআন মুখস্থ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭১ বছর বয়সী এক মিশরীয় নারী। অদম্য ইচ্ছা ও নিরবচ্ছিন্ন সাধনার মধ্য দিয়ে জীবনের প্রদীপবেলায় এসে হাফেজা হওয়ার এই গৌরব অর্জন করেন তিনি। প্রেরণা জোগানো এই ঘটনাটি তুলে ধরেছে ভারতীয় উর্দু সংবাদমাধ্যম ইউএনএ নিউজ এবং মিসরীয় সংবাদমাধ্যম মাসরাউই।


উদ্বুদ্ধকারী এই নারীর নাম সানা আবদেল সাত্তার। তিনি মিসরের মনুফিয়া প্রদেশের শোহাদা এলাকার মিত শাহালা গ্রামের অধিবাসী। জীবনের বিশের কোঠার শুরুর দিকে রেডিওতে প্রখ্যাত কারীদের তিলাওয়াত শুনে তিনি কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন। তবে তার এই পথচলা সহজ ছিল না; বিয়ের পর সংসার পরিচালনা, তিন সন্তানের লালন-পালন এবং পরবর্তীতে স্বামীর দীর্ঘ ছয় মাসের অসুস্থতায় থমকে যায় তার হিফজ প্রক্রিয়া। স্বামীর মৃত্যুর পর জীবনের নানা প্রতিকূলতায় সাময়িকভাবে থমকে গেলেও তিনি হাল ছাড়েননি।


পরিস্থিতি স্বাভাবিক হলে সানা পুনরায় কোরআন চর্চায় ফেরেন। অন্য নারীদের সঙ্গে নিয়ে গড়ে তোলেন কোরআনের তালিম মজলিস। বর্তমানে তিনি ২০ জনের বেশি নারীর সঙ্গে নিয়মিত মুখস্থ শোনানো ও রিভিশনের কাজ করেন। জীবনের সবচেয়ে স্মরণীয় দিনে তিনি ফজর থেকে মাগরিব পর্যন্ত টানা প্রায় ১৪ ঘণ্টা এক বৈঠকে পুরো ৩০ পারা কোরআন মুখস্থ শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।


বর্তমানে বার্ধক্যে উপনীত হলেও নিয়মিত চর্চা ধরে রেখেছেন সানা। তিনি প্রতিদিন গড়ে প্রায় পাঁচ পারা করে কোরআন তিলাওয়াত করেন। সানার এই অনুপ্রেরণাদায়ক পথচলা প্রমাণ করে, কোরআন বুকে ধারণ করতে বয়স বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং একাগ্রতাই মূল চাবিকাঠি। (সূত্র: মাসরাউই ও ইউএনএ নিউজ)


এ সম্পর্কিত আরো খবর