ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ইমরান খানের তিন বোনের কারাবাসের বিরুদ্ধে আইনি লড়াই শুরু


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৪০ পিএম

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনের ৩০ দিনের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

সোমবার করা এই আবেদনের মূল দাবি হলো—আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকের ওপর জারি করা লাহোরের ডেপুটি কমিশনারের আটকাদেশ বাতিল করে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া। আলিমা খানের ছেলে শাহরাইজ খান আদালতে এই আবেদন দাখিল করেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদের ৩ নম্বর ধারা অনুযায়ী ইমরান খানের এই তিন বোনের বিরুদ্ধে এক মাসের আটকাদেশ জারি করা হয়। প্রথমে আলিমা খানকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে সোমবার উজমা ও নরিনকেও হেফাজতে নেয় প্রশাসন।

আবেদনে শাহরাইজ খান উল্লেখ করেন, ব্যক্তিগত কাজে বের হওয়ার সময় আলিমা খানকে তার চালক মুহাম্মদ আমিরসহ অন্যায়ভাবে আটক করা হয়। সে সময় জননিরাপত্তা বা শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ কোনো পরিস্থিতি সেখানে বিদ্যমান ছিল না। বর্তমানে আলিমা ও তার চালককে লাহোর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। শাহরাইজের দাবি, তার মা একজন শান্তিপ্রিয় নাগরিক এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার দূরতম কোনো সংযোগ নেই।

আটকের কারণ হিসেবে সরকারি নথিতে সুনির্দিষ্ট অভিযোগের ঘাটতি রয়েছে বলে আইনি আবেদনে প্রশ্ন তোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক বিরোধীদের চাপ ও পুলিশের মৌখিক পরামর্শের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আবেদনকারী। তবে প্রশাসনের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে উজমা ও নরিনের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভ ও সড়ক অবরোধে সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কর্মীদের সংগঠিত করার গুরুতর অভিযোগ রয়েছে।

এদিকে পরিবারের নারী সদস্যদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খানের ছেলে কাসিম খান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তার দুই খালা এবং চাচাতো ভাইদের ঘর থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে। পিটিআইয়ের পক্ষ থেকেও এই ঘটনাকে মৌলিক অধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এই আইনি লড়াই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে পুরো বিষয়টি লাহোর হাইকোর্টের বিচারাধীন রয়েছে।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, এএনআই ও টাইমস অব ইন্ডিয়া



এ সম্পর্কিত আরো খবর