ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

স্ত্রীকে না জানিয়ে প্রেমিকাকে নিয়ে বিদেশযাত্রা, অতপর...


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:২২ পিএম

ভারতের পুনের এক ৪৬ বছর বয়সী ব্যবসায়ী স্ত্রীকে অন্ধ অন্ধকারে রেখে প্রেমিকাকে নিয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত পাসপোর্টের জটিলতা এবং পুলিশের হস্তক্ষেপে তার সেই গোপন পরিকল্পনা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়।


ব্যবসায়িক সুবাদে ওই ব্যক্তি নিয়মিত বিদেশ যাতায়াত করায় প্রথমে তার কথায় কোনো সন্দেহ প্রকাশ করেননি স্ত্রী। পরিকল্পনা ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে ছুটি কাটানোর। সেই অনুযায়ী প্রেমিকাকে সঙ্গে নিয়ে মুম্বাই বিমানবন্দরেও পৌঁছে যান তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর বাধে বিপত্তি। প্রেমিকার পাসপোর্টে জটিলতা থাকায় তাকে বিদেশযাত্রার অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।


বাধ্য হয়ে প্রেমিকাকে নিয়ে বিমানবন্দর থেকে ফিরে আসেন ওই ব্যবসায়ী এবং মুম্বাইতেই কাটানোর সিদ্ধান্ত নেন। এদিকে স্ত্রীকে সামাল দিতে তিনি প্রথমে জানান যে অভিবাসনসংক্রান্ত সমস্যার কারণে তার মোবাইল ফোন জমা রাখতে হচ্ছে। এরপর ফোন বন্ধ করে দেন। স্বামীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে চরম উৎকণ্ঠায় পড়েন স্ত্রী। একপর্যায়ে তিনি থানায় গিয়ে স্বামীকে অপহরণ করা হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন।


পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশের জেরার মুখে ওই ব্যবসায়ী স্বীকার করেন যে কোনো অপহরণের ঘটনা ঘটেনি, বরং স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গেই বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তিনি। পুলিশের তরফ থেকে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ না থাকলেও, স্বামীর এমন গোপন প্রেম ও মিথ্যাচারের সত্যতা জানার পর তার সংসার জীবনে চরম ভাঙন ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর