ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৭:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে চলা নজিরবিহীন পুলিশি অভিযানের মধ্যে দলটির আটক শীর্ষ তিন নেতার খোঁজ না মেলায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। আটকের পর থেকে তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো তথ্য না দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।


নিখোঁজ ও আটক হওয়া শীর্ষ নেতারা হলেন—সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির দুই কেন্দ্রীয় নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। গত শনিবার সকালে মুম্বাই থেকে বিমানে দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ। সিজেপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁদের কোনো ধরনের আইনি ব্যাখ্যা বা পূর্ব নোটিশ ছাড়াই হেফাজতে নেওয়া হয়। এমনকি তাঁদের সুনির্দিষ্টভাবে কোথায় রাখা হয়েছে বা কোন থানায় স্থানান্তরিত করা হয়েছে, সে বিষয়ে তাঁদের পরিবারের সদস্যদের পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।


সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, পুলিশ আটকদের ওপর কড়াকড়ি আরোপ করে তাদের বাইরের কোনো ব্যক্তি বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার ন্যূনতম সুযোগ দিচ্ছে না। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সিজেপির শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে দলটি।


এদিকে ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও দিল্লি পুলিশ তাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। বিক্ষোভ প্রতিহত করতে পুরো দিল্লিকে কার্যত অবরুদ্ধ করে হাজার হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের কঠোর দমনপীড়ন ও শীর্ষ নেতাদের আটকে রাখার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরগুলো প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর