ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি: নিহত ১৩৯, নিখোঁজ ৮৪


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ১০:৩৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে তিন শতাধিক যাত্রী নিয়ে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৮৪ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে। জাতিসংঘে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

 

আইওএম এবং স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, জিবুতির পূর্ব উপকূলের এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি গুহেরে এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে নৌকাটি ডুবে যায়। ৩০০ জনেরও বেশি অভিবাসীপ্রার্থী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৮০ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক।

 

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক এই প্রাণহানিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে জানান, আইওএম কর্মীরা উদ্ধার পাওয়া ব্যক্তিদের চিকিৎসা ও জরুরি সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতি কোস্টগার্ড ও নৌবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

 

তিনি আরও সতর্ক করে জানান, ভালো জীবনের আশায় আন্তর্জাতিক পাচারকারীদের খপ্পরে পড়ে বিপজ্জনক সমুদ্রপথ বেছে নেওয়ায় প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ১৩৯ জানানো হলেও নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 


এ সম্পর্কিত আরো খবর