ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত আইনি শব্দসীমা অতিক্রম করে লাউডস্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামের এক তরুণ মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। পরবর্তীতে শনিবার বিকেলে তাঁকে মহকুমা শাসকের (এসডিএম) প্রশাসনিক আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে সরাসরি ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।


ঘটনাসূত্রে জানা যায়, নাজিবাবাদের ঐতিহাসিক নাজিব-উদ-দৌলা মসজিদে শনিবার জোহরের আজানের সময় ঘটনাটি ঘটে। বিজনোর জেলার পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই সংলগ্ন এলাকায় থাকাকালীন আজানের শব্দ শুনে তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর নির্দেশ দেন। নির্দেশ পেয়ে পুলিশ মসজিদে তল্লাশি চালিয়ে একটি লাউডস্পিকার জব্দ করে এবং উপপরিদর্শক সৌরভ সিংয়ের দায়ের করা বিশেষ পুলিশি অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিনকে আটক করা হয়। পুলিশের অভিযোগে দাবি করা হয়, অতিরিক্ত শব্দের ফলে বয়স্ক, শিশু ও রোগীদের স্বাস্থ্যগত অসুবিধা হতে পারে এবং এটি জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে। তবে গ্রেপ্তারের আগে শব্দের মাত্রা আদৌ কোনো সায়েন্টিফিক ডেসিবেল মিটারের মাধ্যমে মাপা হয়েছিল কি না বা আজানের শব্দ ঠিক কত ডেসিবেল ছিল, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য বা স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।


পুলিশ প্রশাসনের এই রূপ কঠোর পদক্ষেপে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কাজি আফান-উল-হক। তিনি বলেন, সরাসরি গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের মতো চরম পদক্ষেপ না নিয়ে মুয়াজ্জিনকে মৌখিক সতর্কবার্তা দেওয়া যেত। তবে বিজনোরের পুলিশ প্রধান সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনো ধর্মীয় উপাসনালয়েই অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দে সাউন্ড সিস্টেম বাজাতে দেওয়া হবে না। উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে এলাহাবাদ হাইকোর্ট এক বিতর্কিত রায়ে উল্লেখ করেছিলেন, আজান দেওয়া ধর্মীয় মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হলেও লাউডস্পিকার ব্যবহার সেই অধিকারের আবশ্যিক অংশ নয়।


এ সম্পর্কিত আরো খবর