ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নেদারল্যান্ডসকে 'ইহুদিবিদ্বেষী কেন্দ্র' বলল ইসরায়েল


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৫৮ এএম

ইউরোপা লিগের ফুটবল ম্যাচে ইসরায়েলি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখায় নেদারল্যান্ডসকে "ইহুদিবিদ্বেষের অন্যতম প্রধান কেন্দ্র" বলে আখ্যায়িত করেছে ইসরায়েল। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ডাচ শহর আলকমার কর্তৃপক্ষ স্থানীয় দল এজেড আলকমারের বিপক্ষে আগামী ১৫ অক্টোবরের ম্যাচে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ের শেভার সমর্থকদের মাঠে প্রবেশের ওপর এ নিষেধাজ্ঞা জারি করে। তেল আবিবের কড়া কূটনৈতিক চাপ সত্ত্বেও নেদারল্যান্ডস কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন না করায় সোমবার এক ক্ষুব্ধ বার্তায় ক্ষোভ উগরে দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ডাচ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যারা সহিংসতা ও হুমকির পরিবেশ তৈরি করে তাদেরকেই পুরস্কৃত করছে, যা মূলত খেলার মূল চেতনার পরিপন্থী। মন্ত্রণালয় ডাচ কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রমণকারীদের বাদ দিয়ে ভুক্তভোগীদেরই নিষিদ্ধ করার অভিযোগ তোলে এবং দাবি করে যে ডাচ রাজনীতিবিদ ও সুশীল সমাজের ইসরায়েলবিরোধী বক্তব্যই সেখানে ইহুদিবিদ্বেষকে বাড়িয়ে তুলছে। একই সঙ্গে গাজায় হামলার কারণে ইউরোভিশন গান প্রতিযোগিতায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ডাচদের বয়কট সিদ্ধান্ত এবং ফুটবল সমর্থকদের নিষিদ্ধ করার এ ঘটনাকে দেশটির জন্য এক কালো দাগ বলে মন্তব্য করা হয়েছে।


এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার তাঁর ডাচ সমকক্ষ টম বেরেন্ডসেনের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান। পাশাপাশি ইসরায়েলি কর্মকর্তারা আলকমার পৌরসভা ও ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করে খেলায় যোগদানের অনুমতি চাওয়ার তাগিদ দিয়েছিলেন। তবে ডাচ কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অ্যামস্টারডামে ম্যাকাবি তেল আবিব ও আয়াক্স ম্যাচের ঘিরে হওয়া সহিংস সংঘর্ষকে কেন্দ্র করেই এই সাম্প্রতিক টানাপোড়েন। সে সময় ইসরায়েলি সমর্থকরা ফিলিস্তিনবিরোধী বর্ণবাদী স্লোগান এবং ফিলিস্তিনি পতাকা ছিঁড়ে ফেলাসহ ভাঙচুর চালিয়েছিল বলে তীব্র সমালোচনা হয়। এর ধারাবাহিকতায় ডাচ ব্রডকাস্টার এভিআরওটিআরওএস ঘোষণা করে যে, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে তারা ২০২৭ সালের ইউরোভিশন গান প্রতিযোগিতাও বয়কট করবে। — সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


এ সম্পর্কিত আরো খবর