ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

পরিস্থিতি অনুকূলে এলেই আগাম নির্বাচন: ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০৫ এএম

ফিলিস্তিনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হওয়া মাত্রই নির্ধারিত সময়ের আগেই একযোগে প্রসেডেন্সিয়াল ও আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেন যে, নির্বাচন অনুষ্ঠান কেবল কোনো আনুষ্ঠানিক প্রদর্শন নয়, এটি জনগণের ভোটাধিকার ও সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক মৌলিক মাধ্যম।


এর আগে শনিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক অধ্যাদেশের মাধ্যমে ২০২৬ সালের ২৮ নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত করে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করেন। এ সিদ্ধান্তের পরপরই ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ ফিলিস্তিন কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


একই সঙ্গে তিনি পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলি বাহিনীর দমনপীড়ন, ১ হাজারের বেশি রোডব্লক ও চেকপোস্ট অপসারণ, গাজায় সহিংসতা বন্ধ এবং পাইরেসির মাধ্যমে আটকে রাখা ফিলিস্তিনের নিজস্ব তহবিল ফেরত দেওয়ার জোরালো দাবি তোলেন।


জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সকল ফিলিস্তিনি রাজনৈতিক দল ও উপদলের মধ্যে সর্বাত্মক জাতীয় সংলাপের জোর তাগিদ দিয়েছেন হুসেইন আল-শেখ। উল্লেখ্য, ২০০৬ সালের পর ফিলিস্তিনে আর কোনো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন প্রক্রিয়ার এ দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হলেও ইসরায়েলি বাধার মুখে তা পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর