ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেও বিশ্ববাজারে সামান্য কমল তেলের দাম


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ১১:৩৭ এএম

সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বৃদ্ধির আশার জোড়া প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে তীব্র ওঠানামা দেখা যাচ্ছে। টানা কয়েক দিন মূল বৃদ্ধির পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।

 

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়ায় ১০৬.০৪ ডলারে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.২৭ ডলারে নেমে আসে। এর আগে সোমবার বাজার সমাপনীতে তেলের দাম প্রায় ২ ডলার বৃদ্ধি পেয়ে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ১০৬.৬৫ ডলারে স্থির হয়েছিল, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

 

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব তেল বাজারে বর্তমানে দুটি বিপরীতমুখী চালিকাশক্তি কাজ করছে। এক দিকে, সৌদি আরবের তেল অবকাঠামো এবং পরিবহন রুটে হামলার ঝুঁকি সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি করে দাম বৃদ্ধির চাপ অব্যাহত রেখেছে। অপরদিকে, রাশিয়া থেকে বিশ্ববাজারে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনায় বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক হওয়ার একটা আশা তৈরি হয়েছে। এই দুই ভিন্নমুখী খবরের জেরে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে দরপতন ও ওঠানামা অব্যাহত রয়েছে। — সূত্র: রয়টার্স, আলজাজিরা

 


এ সম্পর্কিত আরো খবর