ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক জব্দ: গ্রেফতার ২


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:০২ পিএম

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে। এ সময় ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়।


শনিবার (২৪ অক্টোবর ২০২৬) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক সপ্তাহে পরিচালিত এসব অভিযানে আটককৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইয়াবা, নিষিদ্ধ কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস সামগ্রী এবং প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল।


অভিযানের বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।


তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা সুসংহত রাখা এবং সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো ধরনের অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর