ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ১১:০৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

 

ট্রেন লাইনচ্যুতির পর থেকেই মহেড়াসহ আশপাশের একাধিক রেলওয়ে স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে। হঠাৎ রেল যোগাযোগ স্তব্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের হাজারও ট্রেন যাত্রী।

 

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে রেললাইন পুনরায় স্বাভাবিক করতে উদ্ধারকারী দল কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

 


এ সম্পর্কিত আরো খবর