ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

কুড়িগ্রামে মটর সাইকেলের ধাক্কায় প্রান গেল শ্রমিকের


ফজলুল হক। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ২:৪৮ পিএম

কুড়িগ্রামে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক ছ'মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। 


সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন ‘ছ’ মিল শ্রমিক ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, ছ’ মিল শ্রমিক নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে  যাচ্ছিলেন। এ সময় নাগেশ্বরীগামী একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে  ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর খবর জেনেছি। থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর