ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪৬ পিএম

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোটো ছোটো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৯টি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৯৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়।


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাছেন আলী জানান, উপজেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৬৫ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।


পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।


পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আফজালুর রহমান, যুগ্ম সম্পাদক হুসাইন মোহাম্মদ রুমান ও মো. আতাউল করিম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দেবনাথসহ সংশ্লিষ্ট শিক্ষকরা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।


পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান এবং ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মো. মোস্তাফিজুর রহমান। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশ নেয়।


এ সম্পর্কিত আরো খবর