ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

নড়াইল জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৩:৪০ পিএম

নড়াইল প্রতিনিধি

 

নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে নড়াইল জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হল রুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের আহবায়ক  অ্যাডভোকেট এস এম আব্দুল হক। নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। উপস্থাপনা করেন সাংবাদিক মুন্সি আসাদুর রহমান।এ সময় আরও বক্তব্য রাখেন  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের  সদস্য কার্তিক দাস, মোস্তফা কামাল, কাজী হাফিজুর রহমান, অ্যাড. আজিজুল ইসলাম,হাফিজুল নিলু।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের ভুল ত্রুটি সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর