ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

রাজশাহীতে গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ১৬ এপ্রিল, ২০২৫ সময় : ৩:১১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যার।  গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বর্ধনপুর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দীন (৩৬) ও তার ছেলে সোহানুর ইসলাম নাহিদ (২১)। অভিযানে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।


র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে র‌্যাব রাজশাহীর একটি দল রসুলপুর গ্রামের কারবালা মোড় থেকে হরিরামপুরগামী পাকা রাস্তার ধারে কিছু মাদক ব্যবসায়ী গাঁজা মজুত রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় বাবা-ছেলের মোটরসাইকেলে থাকা বাজারের একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারি আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আকাশজমিন/আরআর 





এ সম্পর্কিত আরো খবর