ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

রাজশাহীতে কলেজছাত্রীর নগ্ন ছবি বানিয়ে হুমকি, ‘সাইবার অপরাধী’যুবক গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি

কলেজছাত্রীর নগ্ন ছবি বানিয়ে জিমেইলে পাঠিয়ে হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্নাকে (২৮) নামের এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মুন্না জেলার পুঠিয়া উপজেলা ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার যুবক মনোয়ার হোসেন মুন্না একজন সাইবার অপরাধী। তার নামে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গত বছরের ১১ জুলাই দুপুরে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর মোড়ের একটি ছাত্রীনিবাসে অবস্থানের সময় মুন্না জিমেইল থেকে ভিকটিমের ব্যক্তিগত মেইলে তৈরি করা নগ্ন ছবি পাঠায় এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এরপর বিভিন্ন নামে অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে এডিট করা নগ্ন ছবিগুলো পাঠাতে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিকটিমের পরিচিতদের কাছেও সেই ছবি পাঠিয়ে বিভিন্ন অপপ্রচার চালায়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে জড়িতকে চিহ্নিত করে গেফতারের  জন্য থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও মাঠে নামে। অবশেষে বুধবার সন্ধায় রাজশাহী র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনার হোতা সাইবার অপরাধী মুন্নাকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুন্নাকে বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, ‘সাইবার অপরাধী’ মনোয়ার হোসেন মুন্নাকে পর্নোগ্রাফি মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 








এ সম্পর্কিত আরো খবর