ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

সাতক্ষীরায় পরীক্ষায় কেন্দ্র

নকলের দায়ে সচিবসহ ১১ শিক্ষার্থী, ১২ শিক্ষক বহিস্কার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:৫২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষার তৃতীয় দিনে মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে নকলের চেষ্টাও করায় কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষার্থী ও ১২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষার এ ঘটনা ঘটেছে। পরীক্ষায় ঐ-কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে ও দুই নারী শিক্ষার্থী রয়েছে। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলাানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যু সচিবকে দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান,পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশল অবলম্বন করে মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে।এছাড়া বহিস্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করায় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমান মেলায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে বলে জানান। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।

এদিকে কেন্দ্র সূত্রে জানা যায়,উক্ত কেন্দ্রে গনিত পরীক্ষায় পাঁচশ ৬৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল পরীক্ষা কেন্দ্রে।


এ সম্পর্কিত আরো খবর