ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম

তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৪:০৫ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানের চালক। তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা করে। পরবর্তী‌তে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়।

শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন পুলিশ। নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আজ তার লাশ পাওয়া গেল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না।

তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।'

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর