ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা বিমান চলাচলে মহাবিপর্যয়, এআই-সাইবার হামলা নিয়ে ট্রাম্পের বক্তব্য

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ চাষের কৃষি প্রণোদনা বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ২:২৮ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে উপশী আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক শতা‌ধিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ওই প্রণোদনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।



উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় উপস্থিত শতাধিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল উপশী আউশ বিনা- ১৯, ব্রি- ৪৮, ব্রি- ৮২, ব্রি- ৮৫, ব্রি- ৯৮ জাতের ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি এম ও পি সার ও ১০ কেজি ড্যাপ সার বিতরণ করা হয়।



উল্লেখ‌্য, এ ভাবে পর্যায়ক্রমে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর