ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ২:৩১ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আইভি ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ভোলাবো ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, ৭১টেলিভিশনের সাংবাদিক রিয়াজ খাঁন প্রমুখ।

 সভায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়। বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নির্মাণাধীন ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ অংশের কাজ দ্রুত শেষ করতে হবে। ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরিণ সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সরকারি সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বৃদ্ধি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর