ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

পাবনায় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১২:০৯ এএম

পাবনা প্রতিনিধি:

দৈনিক আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।

আমার দেশ পাঠকমেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। আরো বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসসক্লাবে সাধারণ সম্পাদক ও আমার দেশ’র স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, মানবজমিন ও একুশে টিভির স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ও পাবনা রিপোর্টার্স ইউটিনির সাবেক সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাবের সহসম্পাদক মখলেছুর রহমান খান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কালেরকন্ঠের প্রতিনিধি প্রবীর সাহা, ঢাকা পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত, মহিলা দল নেত্রী ফারহানা পারভীন, সুবর্ণা হালিম, স্বেচ্ছাসেবক দলের কমল শেখ টিটু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ ওমর ফারুক প্রমুখ। মানববন্ধনে পাবনায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার রকতে হবে। সাংবাদিকরা কোন রাজনীতি বুঝি না। আমরা বুঝি সাংবাদিকতা। আমাদের বার বার রাজনৈতিক রোষানলে পড়তে হয়। কারও বিরুদ্ধে সংবাদ হলে তিনি সংশোধন না হয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধাচরণ করেন। মজলুম সাংবাদিককে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে কোন কিছুর সমাধান হবে না। বরং থলের বিড়াল  বের হয়ে আসবে। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে জানান। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর