ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

নাটোরে পিকআপ ও ভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ১২:০৯ এএম

নাটোর প্রতিনিধি

 

নাটোরের নলডাঙ্গায় ধান বোঝায় পিকআপ ও ভ্যানের সংঘর্ষে শফির মিনা নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় তাজিম হোসেন নামে এক শিশু  আহত হয়। নিহত শফির মিনা উপজেলার বাশিলা মধ্যপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ও আহত তাজিম হোসেন একই গ্রামের আমির হোসেনের ছেলে।  বুধবার(৩০ এপ্রিল) সকালে উপজেলার বাঁশভাগ মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। 


নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,পিকআপ গাড়িটি নলডাঙ্গা খোলাডাঙ্গা থেকে ধান নিয়ে পাবনা যাচ্ছিল। পথে বাঁশভাগ মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সাথে সংঘর্ষ হয়।


এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বৃদ্ধ শফির মিনা। এ সময় আহত হয় এক শিশু। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে যায় এবং পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর