ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ২:৫৮ এএম

নড়াইলপ্রতিনিধিঃ

 নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ায় তিনটি বাড়িতে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০),মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে নাজিম উদ্দিন শেখ,মৃত এনামুলvমোল্লা'র ছেলে মোঃ চঞ্চল মোল্যা কে আটক করা হয়।

এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় পিস্তল,অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ, ৬ রাউন্ড তাজা কার্তুস,১৭ টি ব্লাংক কার্তুজ, ২ টি চাইনিজ কুরাল,২ টি ছুরি,৭ টি স্যানদা, ৭ টি বল্লম, ১টি ট্যাটা,২টি তির ধনুক,৩ টি চাপাতি,১৯ টি সোরকি,৬ টি ঢাল,২ টি সর্ট গানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কালিয়া থানা সুত্রে জানা গেছে,আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে,আজই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 আকাশজমিন/আরআর  


এ সম্পর্কিত আরো খবর