ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

ভুল চিকিৎসায় রোগীর ১৮ দাঁতে পচন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:২৭ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের ভুল চিকিৎসায় রোগী রুমা আক্তারের ১৮ টি দাঁতে পচন ধরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোগী মোসাঃ রুমা আক্তার এমন অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে অভিযোগ দিয়েছেন। দ্রুত দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী রুমা।

জানাগেছে, আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকার বাসিন্দা মোসাঃ রুমা আক্তার গত দুই বছর ধরে তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের কাছে চিকিৎসা নেন। শুরুতেই তিনি ভুল চিকিৎসা দিয়ে আসলেন এমন অভিযোগ রোগী রুমা আক্তারের। তার চিকিৎসার রোগী রুমার ১৮ টি দাঁতে পচন ধরেছে। গত ২৫ এপ্রিল ঢাকা পিজি হাসপাতালের দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এমএ সরোয়ারের কাছে চিকিৎসা নিতে গেলে রোগীর এমন অবস্থা ধরা পড়ে। পরে ওই চিকিৎসক তার দুটি দাত তুলে ফেলেছেন এবং ১৬ টি দাতের চিকিৎসা দিয়েছেন। রোগীর এমন অবস্থায় ওই চিকিৎসক তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়ার বিরুদ্ধে প্রত্যায়ন দিয়েছেন। দন্ত চিকিৎসক সোনিয়ার শাস্তি দাবী করে রোগী রুমা আক্তার বুধবার বরগুনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে অভিযোগ দিয়েছেন।

রোগী রুমা আক্তার বলেন, গত দুই বছর ধরে তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের কাছে আমি চিকিৎসা নেই। শুরুতেই তিনি আমাকে ভুল চিকিৎসা দিয়েছেন। এতে আমার ১৮ টি দাত নষ্ট হয়েছে। দুইটি দাত তুলে ফেলা হয়েছে। ১৬ টি দাতে পচন ধরেছে। তিনি আরো বলেন, শাস্তি পেতে আমি দন্ত চিকিৎসক সোনিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক,সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। এ বিষয়ে দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন বলেন, আমি ঠিকমতই চিকিৎসা দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।  আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, দন্ত চিকিৎসকে নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর