ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দেশেই হবে: মীর শাহে আলম ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর

সালমান এফ রহমানের দখল থেকে রূপগঞ্জের রাস্তা উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালমান এফ  রহমানের মালিকানাধীন বেক্সিমকো থেকে সরকারি রাস্তা উদ্ধারের পর  অপর দুটি আবাসন কোম্পানি আনন্দ পুলিশ হাউজিং ও সি-সেলের অভ্যন্তরে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তাটি পরায় এবং বহিরাগতদের হুমকির মুখে গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  গত ১৮ মে  রাত ১২ টায় সরকারি রাস্তার কাজ বন্ধ করতে এসিল্যান্ড তাছবির হোসেনের হস্তক্ষেপ ঘিরে এ উত্তেজনা তৈরী হয়। এদিকে, গ্রামবাসির নিরাপত্তা ও আবাসন সমর্থকদের উত্তেজনা থামাতে  বুধবার (২১ মে ) সকালে    রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এলে তোপের মুখে সমাধান না দিয়েই সরে যায়।  এরপর গ্রামবাসী মিলিত হয়ে তাদের একমাত্র চলাচলের সড়ক নির্মাণের দাবীতে গুতিয়াবো গোপালিবাড়ি সড়কে দাড়িয়ে হাজারো নারী পুরুষ  বিক্ষোভ করেন।

এ সময় গ্রামবাসির পক্ষে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আলম মিয়া,  মোস্তফা মিয়া, জজ মিয়া, মানিক মিয়াসহ স্থানীয় বাসিন্দারা।  বক্তারা বলেন,  বেক্সিমকো গ্রুপসহ কতিপয় আবাসন কোম্পানির দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করে  গ্রামবাসি।  এতোদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ায় গ্রামবাসী সম্মিলিতভাবে  সড়কটি উদ্ধার করেন।  


তারা জানায়,  ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা  ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত ১ কিলোমিটার জুরে বালি ফেলে কালভার্ট ও সড়ক তলিয়ে দেয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা। কিন্তু  আওয়ামীলীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেও কোন সুরাহা পাননি এলাকাবাসী।  ফলে মামলা,হামলার শিকার হতেন তারা। এখন গ্রামবাসী উদ্ধারের পর খোদ এসিল্যান্ড কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় গ্রামবাসী ফুঁসে ওঠে।  তারা তাদের রাস্তার কাজ না পেলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

এদিকে  রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন মুঠোফোনে বলেন,  ইউনিয়ন পরিষদের রাস্তা বন্ধ করতে নয় তদন্তের জন্যেই কাজ সাময়িক বন্ধ করতে বলা হয়েছে।  এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা। তবে তাদের সড়ক চলাচল সুবিধা করে দিতে কাজ করবো


রূপগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, রাস্তা নির্মাণকে ঘিরে আনন্দ পুলিশ হাউজিং থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে । ওই অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শনে গিয়েছি। গ্রামবাসীর রাস্তা নির্মাণের লক্ষ্যে এবং সকলের সাথে কথা বলে সঠিক সমাধানের চেষ্টা করা হচ্ছে ।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর