ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার

রূপগঞ্জে নিয়মিত বিদ্যুতের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৭:২৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৪২টি গ্রামে নিরবিচ্ছিন্ন বিদুৎতের দাবিতে  ২৪ মে শনিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। এ কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপি চনপাড়া-নগরপাড়া সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।

 

মনববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, আনোয়ার হোসেন আনু, নাসির আহম্মেদ, আব্দুস সাত্তার, নুর হোসেন, আক্তার হোসেন, সালাউদ্দিন ফালা প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২ গ্রামের মানুষ বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকে না বলেই চলে। সাপ্তাহিক ছুটির দিনেও নানা অজুহাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুত বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমালে ও ডিজিএমের অপসারণ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর