ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দেশেই হবে: মীর শাহে আলম ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণা


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘ  ১৯বছর পর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । সোমবার (২৬ মে) দুপুরে সাধারণ সভায় রূপগঞ্জ  প্রেসক্লাবের আহবায়ক  কমিটি ঘোষণা করা হয়। 

সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক, মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো ও নাজমুল হুদাকে সদস্য করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন রপগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আলম হোসেন। প্রবীণ সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায়  উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ করিম, রাসেল আহমেদ,  সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ,  শাহেল মাহমুদ, আলী হোসেন টিটো,লিখন রাজ, নাজমুল হুদা, আনোয়ার , জি.কে দিলু, হানিফ মোল্লা, শফিকুল ইসলাম সহ অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্টপিডিয়ার কর্মরত আরো অনেক সাংবাদিকগন।

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষনার পর রূপগঞ্জের রাজনৈতিক নেতারা সাধুবাদ জানিয়েছেন।  সাংবাদিক আলম হোসেন বলেন, নতুন কমিটি যেনো আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি আধুনিক ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানান।

রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে। রূপগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করা হবে। সকলের সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, প্রেসক্লাবে আর কখনো চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চলবে না। রূপগঞ্জের সাংবাদিকেরা এখন থেকে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন বলেও ঘোষণা দেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর