ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক আটকে বিক্ষোভ করছেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৭ মে) নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকেরা এসে ওই বিক্ষোভে অংশ নেন।

এ সময় তারা 'শপথ, শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই', 'মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না’, 'চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, 'নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই' এমন স্লোগান দিতে থাকে। ইশরাকের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারী জাফর আহমেদ বলেন, আদালত থেকে দুই দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। মেয়র বসা পর্যন্ত আছি, রাস্তা ছাড়ব না আমরা।

দক্ষিণ সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্সের কাজে এসে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আজিমপুরের রজ্জব আলী বলেন, এখানে আসতেই অনেক সময় লেগেছে। রিকশা নিয়ে ঢাকা মেডিকেলের পরে আর সামনে যাওয়ার উপায় নাই, পরে হেঁটে নগর ভবনে এসেছি। এসে দেখি সামনে আন্দোলন আর নগর ভবনের সবজায়গায় তালা দেওয়া! কী সমস্যায় পড়লাম, এভাবে আর কয়দিন থাকবে?

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর