ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি।

সোমবার (২৬ মে) সিরাজগঞ্জ র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১০৭৭০/- টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ মে) সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ জীবন  হোসেন (৪২), পিতা- মৃত আব্দুল সামাদ, ২। মোঃ জুয়েল মিয়া (৩৮), পিতা- মোঃ হাফিজ মিয়া, উভয়ের সাং- শ্রীধরপুর পূর্বপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর