ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

রাজশাহীর ইউনিয়ন পরিষদে চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে রাজশাহীতে উনিয়ন পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় জেলার পবা উপজেলায় এই প্রথম এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রাজশাহীর প্রথম এই প্রশিক্ষণ কেন্দ্রটি করা হয়েছে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিভৃত পল্লীর তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিতে এই কেন্দ্রটিতে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সন্নিবেশিত করা হয়েছে। খানে প্রতি ব্যাচে ২০ জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। প্রত্যন্ত অঞ্চলের ষষ্ঠ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এখান থেকে কম্পিউটারের বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ গ্রহণের পর তারা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশিরের পরিকল্পনায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি করা হয়েছে। তিনি জানান, প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য ইউপি চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিতে স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসার সুপারদেরও রাখা হয়েছে। ফলে এখানে প্রশিক্ষণার্থীর কোনো অভাব হবে না। নামমাত্র ফি দিয়ে ষষ্ঠ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।

ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আবুল কালাম আজাদ বলেন, এলাকার অনেক তরুণ পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন। তারা এখান থেকে কম্পিউটারের সব ধরনের প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। এখান থেকেই তৈরি হবে ফ্রিল্যান্সার ও গ্রাফিক্স ডিজাইনার। বেকারত্ব দূর করতে এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে তারা ভালোভাবেই কাজে লাগাতে চান।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, বর্তমান যুগে কম্পিউটার ছাড়া জীবন খুব কঠিন। এ জন্যই যুবসমাজকে স্মার্ট, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হলো। পর্যায়ক্রমে অন্য ইউপি কার্যালয়েও এই প্রশিক্ষণ কেন্দ্র হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর