ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৪ জুন, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) না‌মের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী। বুধবার (৪ জুন) ভোরে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী জানান, মঙ্গলবার বিকালে সে নানা বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিহত লামিয়া বিন্নাদাইর গ্রামের পোশাককর্মী নাজিম উদ্দিন ও মিনা দম্পত্তির মেয়ে।

নিহতের স্বজন ও পু‌লিশ সু‌ত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির কাছে বাড়ি তৈরী করে সেখানেই বসবাস করে আসছিল। তিনি এবং তার স্ত্রী  দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতেই থাকতো। মঙ্গলবার বিকালে লামিয়া নানা বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও নাতনিকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নানা রশিদ। এরপর বুধবার ৪টার দিকে বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িটি মাদকসেবী ও অপরাধীদের আড্ডা খানা ছিল।

শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী বলেন, “শিশু লামিয়ার মুখ স্কচটেপ দিয়ে আটকানো এবং হাত-পা বাঁধা ছিল। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর