ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

নেত্রকোনায় আস্থা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

নেত্রকোনা প্রতিনিধি॥

যুবরাই সমাজের শক্তি। রাষ্ট্র ও সমাজের নানা ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান, আত্মবিশ^াসী ও আত্মনির্ভরশীল করে সুসংগঠিত ও উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরিত করতে আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও অবদান রাখতে হবে।


বৃহস্পতিবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এসব কথা বলেন। স্থানীয় উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) পরিচালিত ‘আস্থা’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক অধ্যাপক হারাধন সাহা, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট পূরবী কুনডু, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, আটপাড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, আলপনা বেগম, নাগরিক প্লাটফর্মের সদস্য নাসরিন আক্তার, জাহাঙ্গীর আলম সবুজ ও যুব ফোরামের সদস্য পার্থ প্রতিম সরকার প্রমুখ।


বক্তারা সহনশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে প্রান্তিক যুব, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়নের ওপর জোরারোপ করে বক্তৃতা করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর