ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

সোনারগাঁয়ে বিএনপি নেতা পিএস সেলিম এর বিরুদ্ধে মানববন্ধন!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৮:০৯ পিএম

সোনারগাঁও প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের পিএস সেলিম হোসেন দিপুর বিরুদ্ধে মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য ও চাঁদাবাজিসহ নানান কারণে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে বারদী ইউনিয়নের মান্দেরপাড়ার স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে মান্দেরপাড়া ব্রিজে এই মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।



উক্ত মানববন্ধনে মান্দেরপাড়া ও আসেপাশের গ্রামের প্রায় পাচঁশতাধিক লোক উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন,৫ ই আগস্টের পর থেকে এলাকার নিরীহ মানুষকে হামলা মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকার চাদাঁবাজি করেন সেলিম হোসেন দিপু।


এই সময় মান্দেরপাড়া গ্রামের ফারুক  বলেন,সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ভাংগিয়ে এলাকায় দখলবাজি, চাদাঁবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালায় এই পিএস সেলিম হোসেন দিপু। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর