ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

সরিষাবাড়ীতে চরাঞ্চলের কাঁদাময় ও ভাঙাচোরা রাস্তা সংস্কার


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৬:৫৩ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে চরাঞ্চলের কাঁদাময় ও খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করা হয়েছে। সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া খান পাড়া মোড় হইতে পশ্চিম মালিপাড়া খলিল দোকানদারের বাড়ী পর্যন্ত মানুষের চলাচলের সমস্যার কথা বিবেচনা করে মালিপাড়া গ্রামের আলহাজ আব্দুল লতিফ এর ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল মাস্টারের নিজস্ব অর্থায়নে এ রাস্তাটি সংস্কার করা হয়।

 

স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি অতিবৃষ্টির কারনে পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া খান পাড়া মোড় হইতে পশ্চিম মালিপাড়া খলিল দোকানদারের বাড়ী পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটির বিভিন্ন স্থানে মাটি ধসে ভাঙ্গনের কবলে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও মসজিদে নামাজ আদায় সহ চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হতো। এ বিষয়টি মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল এর নজরে এলে তিনি বিষয়টি জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম কে অবগত করেন।

 

পরে শামিম তালুকদারের নির্দেশনায় দিনব্যাপী বিপুল মাস্টারের উদ্যোগে স্থানীয়দের সাথে নিয়ে ইট, বালু ও মাটি ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য মামুন, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি স্বপন মিয়া, সাবেক ছাত্র নেতা জামিল সরকার, স্থানীয় আব্দুল কদ্দুস, বিজয়, রাহুল, রাকিব, সুমন, ওসমান আলী প্রমুখ। তার এ মানবিক উদ্যোগে আনন্দিত গ্রামবাসী। তারা বলেন, বছরের পর বছর এ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে কোনো সরকারি উদ্যোগ না পেলেও বিপুল মাস্টারের এমন উদ্যোগে আমাদের কস্ট দুর হলো।

 

এ বিষয়ে রোবায়েত হোসেন বিপুল মাস্টার বলেন, আমার এলাকার এই রাস্তাটির বেহাল দশার কথা আমি জানতে পারি। এবারের অতিবৃষ্টির কারনে বিভিন্নস্থানে ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাইকে জানালে তার নির্দেশে আমার নিজস্ব অর্থায়নে ইট, বালু ও মাটি এনে স্থানীয়দের সহায়তায় রাস্তাটি সংস্কার করে দেই।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর