ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

নড়াইলে সালমান খন্দকার হত্যাকান্ডে নিরিহ লোকজনকে আসামি করায় প্রতিবাদ


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

নড়াইল প্রতিনিধি


নড়াইলের লোহাগড়ার শামুকখোলা গ্রামের সালমান খন্দকার হত্যাকান্ডের ঘটনায় গ্রামের নিরাপরাধ লোকজন কে আসামী করে হয়রানি করার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে এবং প্রকৃত খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার(২৩জুন) দুপুরে শামুকখোলা গ্রামের ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে লোহাগড়া-মানিকগজ্ঞ সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী আব্দুল আলীম,ইউপি সদস্য সৈয়দ নবাব আলী,মোঃ মশিয়ার মোল্যা,কনা বেগম,সৈয়দ আহাদ আলী,কাজী ইমাম আহম্মেদসহ প্রমুখ।

        


ভুক্তভোগী কাজী আব্দুল আলীম বলেন,সালমান খন্দকার হত্যা ঘটনায় আমরা যারা আসামী হয়েছি তারা সব সময় সুষ্ঠু তদন্ত চাই। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে সালমান খন্দকার হত্যার ঘটনায় কারা জড়িত তা দ্রæত বের করা সম্ভব হবে বলে তিনি জানান।


উল্লেখ্য,গত ৮মে রাতে অজ্ঞাত দূবৃর্ত্তরা শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকার কে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী কাউলিডাঙ্গা গ্রামে কালু চেয়ারম্যানের ইট ভাটার কাছে ফেলে রেখে যায়।  সকালে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর