ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যে: নেত্রকোনায় তরুণ আটক


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ২:৩৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার দায়ে সুমন আহম্মেদ (১৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া থানা পুলিশ ওই উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে তাকে আটক করে। সুমন সান্দিকোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

 জানা গেছে, সুমন আহম্মেদ একজন এসএসসি পাশ বেকার তরুণ। শুক্রবার দিনের বেলা তার ফেসবুক আইডিতে আবু সাঈদের ছবি যুক্ত করে তাতে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গাত্মক ইমোজি পোস্ট করে। এতে স্থানীয় এলাকাবাসী ও জুলাইযোদ্ধাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জুলাইযোদ্ধাদের ব্যানারে শুক্রবার রাতেই কেন্দুয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলকারীরা সুমনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর পরপরই পুলিশ সান্দিকোনা গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে।

 ওসি মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত সুমনের বিরুদ্ধে শুক্রবার রাতে কেন্দুয়া থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাকে সোপর্দ করার জন্য নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’ 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর