ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

সখীপুরে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৫:১১ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের সখীপুরে তরফ আলী (৪২) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বুরহান মার্কেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরফ আলী কালিয়ানপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

তরফ আলীর পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে বিরোধে প্রতিবেশী এক সেনা সদস্যের লাগাতার মামলার হুমকিতে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে নিহতের পরিবার দাবি করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তরফ আলী মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে তিনি আর ফিরে আসেননি। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই বোরহান আলী বলেন, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা প্রায়ই মোবাইল ফোনে মামলার ভয় দেখাত। এ নিয়ে আমার ভাই সব সময় দুশ্চিন্তায় থাকত। আমাদের ধারণা, তাদের হুমকির কারণেই সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী বলেন, তরফ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর