ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দেশেই হবে: মীর শাহে আলম ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর

রূপগঞ্জে ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের জন্য ১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ২২৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা।

রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভায় ইউএনও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ প্রতিটি খাতে সমতা রেখে বাস্তবমুখী ও জনমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।’

বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার তাসবির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা।

সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে মতামত দেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর