ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি চাল বোঝাই নষ্ট ট্রাক‌কে আম বোঝাই আরেক ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ।

বুধবার (২ জুন) রাত ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায়। নিহত ট্রাক চালক মো. হিমেল (২৪) দিনাজপুর সদরের গাবুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন, চাল বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের ওপরে দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় আম বোঝাই আরেকটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে চাল বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক হিমেল গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ক্ষতিগ্রস্থ ট্রাক দুইটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর