ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো

পাটগ্রাম ও হাতীবান্ধায় চার দিনে গ্রেপ্তার ১৪ জন


লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর

  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা  পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ও রোববার (০৬ জুলাই) সকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা দুই থানার দুই মামলায় গত চার দিনে ১৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন রেস্তোরাঁ শ্রমিক দলের সদস্য ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক লাজু হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিজানুর রহমান এবং সন্দেহভাজন আসামি জুলফিকার আলী।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, পাটগ্রাম থানায় পুলিশের করা মামলায় ২৭ জন নামীয় আসামির মধ্যে তিনজন এবং দুজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর