ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৭:৪২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ এর অভিযানে কামারখন্দ থানা এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার, দীপংকর ঘোষ।

মঙ্গলবার (৮ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার, দীপংকর ঘোষ জানান, অদ‌্য রাত ১২.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার হতে’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ‌্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ তারিখে আসামি মোঃ আবুল কামাল (৩৫), পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে ২৭ গ্রাম হেরোইনসহ সিরাজগঞ্জ সদর থানা কর্তৃক আটক হয় এবং উক্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণী এর ৮ (গ) ধারায় একটি মাদক মামলা দায়ের হয়। যার মামলা নং-৬৫, উক্ত মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ গত ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ আবুল কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোঃ আবুল কামাল দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে ছি‌লেন।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর