ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম

আগামীকাল তাড়াশে লটারি পদ্ধতিতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৪:২০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ হ‌চ্ছে স্বচ্ছ লটারি পদ্ধতিতে। আগা‌মিকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্বচ্ছ লটারির মাধ‌্যমে খাদ্য অধিদপ্তরের ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব (Fair Price) কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগ অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই লটারি আয়োজন করা হবে। ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। লটারি অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে, যাতে অংশগ্রহণকারী প্রার্থীদের কারো প্রতি পক্ষপাতিত্ব না হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির, সমঝোতা বা দুর্নীতির সুযোগ নেই। সকল অংশগ্রহণকারীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, “ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্পআয়ের জনগণের মাঝে কম মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নে ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

কোনো ধরণের অনৈতিক প্রভাব বিস্তার, ঘুষ বা সুপারিশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ব‌লে সতর্ক বার্তাও দ্য়ো হ‌য়ে‌ছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর