ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে নাটোরে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৪:৩০ পিএম

নাটোর প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জিয়া পরিষদ।

সোসবার (১৪ জুলাই) সকালে নাটোর জেলা বিএনপির অবস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীতে  বক্তব্যে দেন— নাটোর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মো. আমিনুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আল আসাদ বিন আবু সাঈদ, মো. মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, একটি মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা এবং ছবি অবমাননা করেছে। একজন স্বাধীনতার ঘোষককে নিয়ে এমন অবমাননা মেনে নেওয়া যায় না। যিনি দেশের স্বাধীনতার জন্য শক্রদের সঙ্গে আপোষ করেননি। আজ সেই ব্যক্তিকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তাদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জিয়া পরিষদ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে।

অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজনসহ নেতাকর্মীরা বক্তব্যে রাখেন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর