ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

সেনাবাহিনীর হাতে আটক চিহ্নিত ছিনতাইকারী সজীব মিয়া


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৪:১২ পিএম

ভৈরব প্রতিনিধি:

একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতি ও ছিনতাই মামলার আসামি, তালিকাভুক্ত ছিনতাইকারী সজীব মিয়াকে (৩২) দুটি ছুরি ও মোবাইল ফোনসহ আটক করেছে সেনাবাহিনীর টহলটিম। সে কমলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভৈরব থানায় দুইটি ডাকাতি মামলাসহ একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব শহরের গাছতলাঘাট ব্রীজ এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি টিম টহলের সময় সজীব মিয়াকে আটক করেন। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।

ভৈরব সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানাযায়, রাত ১টার দিকে ভৈরব শহরের গাছতলাঘাট টু চন্ডিবের হাসপাতাল রোডে সেনাবাহিনীর একটি টিম টহলে বের হন। এর কিছুক্ষণ আগেই গাছতলাঘাট ব্রীজ এলাকায় হৃদয় মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য মিলে একটি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়টি সেনাবাহিনীর টহল টিমকে জানালে তারা তাৎক্ষণিক এই রোডে তৎপরতা চালায়। পালিয়ে যাওয়ার সময় ওই চক্রের মুলহোতা সজীব মিয়াকে চন্ডবের চিড়ার মিল এলাকা থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২টি ছুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হলেও ছিনতাইকারী চক্রের বাকী আরো চার সদস্য ৪২হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ভুক্তভোগী হৃদয় মিয়াকে বুঝিয়ে দেন সেনাবাহিনী। ভৈরব থানায় জিডিমুলে সজীব মিয়াকে হস্তান্তর করেন সেনাবাহিনী ভৈরব ক্যাম্প।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর