ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

নাটোর প্রতিনিধি

আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে কানাইখালী এলাকা এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ

সমাবেশে বক্তারা বলেন, একটি হত্যাকে কেন্দ্র করে বিএনপির ওপর মিথ্যা অপ্রচার চালানো হচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তারেক রহমান চায় এ দেশে ৩১ দফা বাস্তবায়ন। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। স্বেচ্ছাসেবক দল সকল মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেবে।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন— কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক জসিম সরকার। সমাবেশে আরও বক্তব্যে দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. নাসিম উদ্দীন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ আরও অনেকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর