ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তজুমদ্দিনে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ছাত্রদল নেতা সজিব?


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৬:৫০ পিএম

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি


তজুমদ্দিন উপজেলার আলোচিত ধর্ষণ মামলায় নাম না থাকা ও সরাসরি কোনো অভিযোগ না থাকার পরও বহিষ্কৃত হয়েছেন তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদিন সজিব। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

মামলার বাদী ও ধর্ষণের শিকার নারীর স্বামী মো. রুবেল লিখিতভাবে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক বরাবর জানান,সজিব ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। মামলা কিংবা অভিযোগে তার নাম নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। মামলার ২ নম্বর সাক্ষী জামাল মাঝি বলেন,সজিব এই ঘটনায় কোনোভাবেই যুক্ত ছিলেন না। ঘটনাস্থলে তাকেও দেখা যায়নি।

 

স্থানীয় বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন,আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি, বাদী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা একবাক্যে জানিয়েছেন, সজিব নির্দোষ। অথচ তাকেই বহিষ্কার করা হয়েছে—যা অত্যন্ত দুঃখজনক।

 

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন,ধর্ষণ মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এজাহারে সজিব নামে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন, বাদী ও ভুক্তভোগী নিজে উপস্থিত হয়ে সজিবের নির্দোষতার বিষয়ে আমাদের জানিয়েছে। সজিবের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হবে।

 

এ ঘটনায় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন—একজন নিরপরাধ নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর