ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপির বাড়িতে আগুনে পেট্রলবোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস

‘ইসলামিক দল চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও জমি দখল করে না’


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৬:০৮ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ইসলামিক দল গুলো চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল করে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর -৪ আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীা মাওলানা মিজানুর রহমান। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার বিভিন্ন হাট ও বাজারে গণসংযোগ শেষে এই সব কথা বলেন। এই সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। শনিবার(২৬ জুলাই) বিকাল সাড়ে চারটার দিক উপজেলার হরির হাট ও বিদ্যানন্দী বাজারে এই গণসংযোগ করা হয়।

এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান জানান, আজ আমরা ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দের সাথে হরির হাট ও বিদ্যানন্দী এলাকায় গন মানুষের সাথে মত বিনিময় করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে মানুষের উচ্ছ্বাস এবং সাড়া দেখে আমরা খুবই খুশী। আমাদের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন।

 

তিনি আরও বলেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নেয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো। মাদক নির্মূল ও সন্ত্রাস মুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিব।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের-৪ আসনের খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ সভাপতি হাফেজ মাহবুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্, সহ প্রচার সম্পাদক মনিরুজ্জামান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর