ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

নিরাপদ খাদ্য আইন অভিযান

তাড়া্ইলে তিন ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:১০ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে নিরাপদ খাদ্য আইনে অভিযান চালিয়ে তিনজন ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনজনের দুইজন জরিমানার অর্থ পরিশোধ করে ও একজন না করায় তাকে জেল হাজতে পেরণ করা হয়।

জানাযায়, ০২/০৮/২০২৫ খ্রি. তারিখ আছরের পর জনাব আরিফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট,  বিশুদ্ধ খাদ্য আদালত,  কিশোরগঞ্জ এর নেতৃত্বে  নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।

উক্ত আদালত অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে বাসী জিলাপি সংরক্ষণের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লংঘন আইনে মায়ের দোয়া রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা, মা মিষ্টান্ন ভান্ডার  ১ লক্ষ টাকা ও  রানা রেস্টুরেন্ট  এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। তখন মায়ের দোয়া রেস্টুরেন্ট ও মা মিষ্টান্ন ভান্ডার জরিমানাকৃত অর্থ পরিশোধ করেন। কিন্তু রানা রেস্টুরেন্ট  এন্ড মিষ্টান্ন ভান্ডার জরিমানাকৃত অর্থ পরিশোধ করতে না পারায় ম্যানেজারকে জেল হাজতে প্রেরণ করা হয়।

উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, তামিম হোসেন পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর