ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

পাবনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ভাংচুর মারপিট ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩৩ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনায় ঋণ খেলাপির দায়ে মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় হামলা, ভাংচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার ২ আগস্ট সন্ধা রাতে পাবনার চাটমোহর থানার ফৈলজানা এলাকা থেকে লোকমান হোসেনকে গ্রেফতার করেছে। তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে উক্ত ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। এক্ষেত্রে তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে আদেশে। জেলা যুবদলের সদস্য সচিব মনির আগমেদ আরো বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিলেছে। ফলে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম-পদবি ব্যবহার করে কোনো অপকর্ম করার সুযোগ নেই।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মূখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক লোকমান  হোসেন। কিন্তু গত ২ বছর ধরে তিনি এই ঋণ সময়মতো নবায়ন করেননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ নবায়ন না করায় ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গত ২৫ মে পাবনার অর্থঋণ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৮৪। মামলা করায় ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই একদল লোক নিয়ে যুবদল নেতা ব্যাংকে হামলা করে ভাংচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অনান্য কর্মচারীদের মারধর করেন।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫, তাং-৩১ জুলাই ২০২৫। মামলার এক নং আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর