ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

টাঙ্গাইলে বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদ


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলে বিএনপি’র ৩ নেতার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই(সোমবার) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি করেন।


এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাছুম আহমেদ, গফুর সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও  শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপি’র রাজনীতি করে আসছেন। গত শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপি’র ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত এ মামলাটি কাল্পনিক ও ভুয়া। যা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের নাশকতা ও বিস্ফোরক মামলা দেওয়া হতো।


এই মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী নজরুল ইসলাম  প্রথমে গ্রেপ্তারকৃত দুই জনকে নির্যাতন করে বিএনপি’র ৩ জনের নাম বলতে বাধ্য করান। গ্রেপ্তার হওয়ার পর তাদের খাবার দিতে গেলে প্রথমে পুলিশ বাঁধা দেয়। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিচারের দাবি করছি। একই সাথে তাদের মুক্তির দাবি করছি।

 

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত ৩ বিএনপি’ নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর